মহাজিস মণ্ডলের কবিতা--
মায়াময় আগুনপাখি
শব্দমুখর অভিমানগুলো বৃষ্টি হতে চায়
আড়ালের গভীরে দাঁড়িয়ে থাকে সমূহ অন্ধকার
আত্মদহন প্রতিদিন ভেঙে দেয় নিজেরই প্রতিবিম্ব
তখন আকাশের ডানায় ডানায় ওড়ে ধূসর রঙের মেঘ
সমস্ত বিষাদ মুছে আবারও স্বপ্নের অভিসারে ছুটি
নিজস্ব নক্ষত্রের বুকে আঁকি প্রণয়নের অক্ষরলিপি
অনন্ত ক্ষতদাগ ছুঁয়ে উড়ে যায় মায়াময় আগুনপাখি...
ঠিকানা:-
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪
মোঃ-8583957919